|
এলাকায় ঠাঁই নেই, ঢাকায় মিছিল সাজালেন সাবেক এমপি!
নিজস্ব প্রতিবেদক:
|
![]() এলাকায় ঠাঁই নেই, ঢাকায় মিছিল সাজালেন সাবেক এমপি! সাবেক এমপি ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর থেকেই পলাতক। নিজের এলাকায় জনসমর্থন ও নিরাপত্তার অভাবে তিনি সেখানে প্রবেশ করতে পারছেন না। এমনকি শুধু সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে নিজেকে সক্রিয় দেখানোর চেষ্টা করছেন। দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ এবং তাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যেই তিনি ঢাকায় এই মিছিলের নাটক সাজিয়েছেন। গত মঙ্গলবার ঢাকার মিরপুর বেড়িবাঁধে ১০–১২ জনের একটি দল শরীফ আহম্মদের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করে। অল্প সময়ের মধ্যে স্থানীয়দের বাধার মুখে পড়লে মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায়। এরপর সেই ঘটনাকেই সামাজিক মাধ্যমে ফুলপুর-তারাকান্দার রাজনীতির অংশ হিসেবে প্রচার চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শরীফ আহম্মদ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। জনপ্রিয়তা হারিয়ে ঢাকায় লোক ভাড়া করে বা দলীয় কিছু কর্মী দিয়ে একটি মিছিল করিয়ে সেটিকে ফুলপুরের কর্মসূচি হিসেবে উপস্থাপন করা নিছক প্রতারণা। এই ঘটনাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অনেকে “রাজনৈতিক নাটক” বলে অভিহিত করেছেন। একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের বিভ্রান্তিকর আচরণ দুঃখজনক বলেও মন্তব্য এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসমর্থন হারানো নেতারা মাঝে মাঝে এরকম কৃত্রিম কর্মসূচি দেখিয়ে নিজ অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করেন, যা একদিকে যেমন বাস্তবতাকে বিকৃত করে, অন্যদিকে দীর্ঘমেয়াদে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |