অনিয়মের খোঁজে ডিএনসিসিতে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:২৯ পিএম

অনিয়মের খোঁজে ডিএনসিসিতে দুদকের অভিযান

অনিয়মের খোঁজে ডিএনসিসিতে দুদকের অভিযান

রাজধানীর গাবতলী গবাদিপশুর হাটের ইজারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে ডিএনসিসিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে গিয়ে প্রথমেই দুদকের কর্মকর্তারা ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তী সময়ে দুদকের কর্মকর্তারা ইজারার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে কথা বলেন।
এ সময় ইজারা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র দুদকের কর্মকর্তাদের সংগ্রহ করতে দেখা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলীর পশুর হাট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ইজারা বাতিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নিজেরা হাটের খাজনা আদায়সহ সব দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসক মো. ইজাজ।

অভিযোগ রয়েছে, এক শ্রেণির কর্মকর্তাদের অবৈধ সুবিধা দিতে ২২ কোটি ২৫ লাখ টাকা কাজ পাওয়া ইজারাদার আরাত মটরের টেন্ডার বাতিল করা হয়েছে।
অথচ নিজেদের পরিচালনা করার কথা থাকলেও তৃতীয় দরদাতা এক ইজারাদার দিয়ে হাট পরিচালনা করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন সরকার ৩০-৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া একই দিনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের উপপরিচালকের কার্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের বদলি, অনাপত্তিপত্র, এমপিওভুক্তি ও ছুটিসহ বিভিন্ন বিষয়ে হয়রানি ও ঘুষের অভিযোগে অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে, দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসাসেবা নিয়ে হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালাচ্ছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]