নির্বাচনি জোটে আগ্রহী নয় এনসিপি‌
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৪১ পিএম

নির্বাচনি জোটে আগ্রহী নয় এনসিপি‌

নির্বাচনি জোটে আগ্রহী নয় এনসিপি‌

নির্বাচনকে কেন্দ্র করে কোনও জোট গঠনে আলোচনা করতে আগ্রহী নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শেষে এমন মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘নির্বাচনে কোনও জোট গঠন নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে যেসব এজেন্ডা সেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনও পরিকল্পনা নেই। যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে।’

মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপাতত নির্বাচন নিয়ে আমাদের কোনও রোডম্যাপ নাই। তাছাড়া সংবিধান সংস্কার করতে হলে সেটা সংসদীয়ভাবে করা ঠিক হবে না। সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে।’

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]