|
ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা
ডেল্টা টাইম ডেস্ক:
|
![]() ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা মাস কয়েক আগেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ ঘুরে আসেন অপু বিশ্বাস। গিয়েছিলেন সিঙ্গাপুরে, ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম। কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না, সঙ্গে নিয়ে যান। ![]() ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা আব্রাম ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায়। এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা-ছেলেকে। এদিন অপু বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল। এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |