‌আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানালো বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ২:৫৫ পিএম আপডেট: ১১.০৫.২০২৫ ৩:৪০ পিএম

‌আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানালো বিএনপি

‌আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানালো বিএনপি

জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেটাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি।

রোববার (১১ মে ) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য  সালাউদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।

রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপিকে শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন। আওয়ামী লীগের বিচার নিয়ে কয়েক মাস আগে বিএনপির পরামর্শ আমলে নিলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক ঘটনাকাল বাংলাদেশে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার অন্তর্ভুক্ত করায় সরকারকে স্বাগত জানাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতির আকাঙ্ক্ষার প্রতি বিএনপির শ্রদ্ধা।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়াতন্ত্র করেছে। দলটির বিচারে যাতে দেশি-বিদেশি কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে।’

শিগগিরই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না করলে দেশে আবারও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন।

বড় ভলিউমের সংবিধান থাকলেই সমৃদ্ধ দেশ হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান রোগাক্রান্ত হয়েছে, দলীয়করণ হয়েছে, সেটি সংশোধনের মাধ্যমেই ঠিক করা সম্ভব। এর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই।’

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]