চুয়াডাঙ্গায় চারদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৬:৩৩ পিএম

চুয়াডাঙ্গায় চারদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গায় চারদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গায় তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত চারদিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

সবশেষ রোববার (১১ মে) বিকেলে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ২৬ শতাংশ।

এর আগে শনিবার (১০ মে) এ মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়।

গরমের তীব্রতায় শহরের রাস্তাঘাট দুপুরের পর জনশূন্য হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন, তারা দ্রুত বাড়ি ফিরছেন তীব্র গরমের কারণে। শ্রমজীবী মানুষ বেশি কষ্টে পড়েছেন। কৃষকরা মাঠে যেতে পারছেন না।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত চারদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা দেশের অন্যান্য স্থানগুলোর তুলনায় বেশি। ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তাপপ্রবাহ মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নেয়। ৮ মে ৩৯ দশমিক ৭, ৯ মে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, দু-এক দিনের মধ্যে তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে অতিরিক্ত তাপমাত্রা থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছেন। সবাইকে পানি ও অন্যান্য তরল খাবার বেশি করে পান করার পরামর্শ দিচ্ছেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]