|
ইবির আইন শিক্ষার্থীদের মাগুরা-ঝিনাইদহ কোর্ট পরিদর্শন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ বিভাগের শিক্ষার্থীরা ফৌজদারি কার্যবিধি কোর্সের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৮ মে) মাগুরা ও ঝিনাইদহ জেলা জজ আদালত পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলতাফ হোসেন ও ড. আমজাদ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এই শিক্ষা সফরে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। বিচারিক প্রক্রিয়া সরেজমিনে পর্যালোচনার মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন স্তর ও কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। সকাল সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করলেও রাস্তায় একটি বাস যান্ত্রিক ত্রুটিতে থেমে গেলে কিছুটা বিলম্ব ঘটে। পরে বিশ্ববিদ্যালয় থেকে বিকল্প বাস পাঠানো হলে সফর আবার শুরু হয়। ঝিনাইদহ টার্মিনালে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন কোর্স টিচার এবং স্থানীয় কয়েকজন সাবেক শিক্ষার্থী, যাঁরা বর্তমানে আইনজীবী হিসেবে কর্মরত। ![]() ইবির আইন শিক্ষার্থীদের মাগুরা-ঝিনাইদহ কোর্ট পরিদর্শন তিনি আছিয়া ধর্ষণ মামলার একটি বাস্তব উদাহরণ তুলে ধরে বলেন, “প্রতিটি মামলার আলাদা আইনগত প্রক্রিয়া রয়েছে। আবেগ দিয়ে নয়, যুক্তি ও আইন দিয়ে বিচার হয়।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নিজের আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলো, প্রবীণদের কথা মন দিয়ে শোনো, কারণ আমি নিজেও শুরুর দিকে সিনিয়রদের বক্তব্য শুনতাম এবং সঙ্গে সঙ্গে লিখে রাখতাম।” পরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “Where is the Law—এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। একজন আইনজীবী হিসেবে শুধু মামলার তথ্য জানা নয়, নৈতিকতা, আচরণ এবং পেশাদারিত্বও গুরুত্বপূর্ণ।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত রিডিং, সিনিয়রদের পর্যবেক্ষণ ও উদ্দেশ্য নির্ধারণের পরামর্শ দেন। সেমিনার শেষে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম সরাসরি দেখেন। তারা সাক্ষ্যগ্রহণ, জেরা, জামিন প্রক্রিয়া ও রায় ঘোষণার পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এই অভিজ্ঞতা অনেকের জন্য ছিল প্রথম। দিনভর কর্মসূচির মাঝে মাগুরার স্থানীয় এক রেস্তোরাঁয় দুপুরের খাবার গ্রহণ করেন শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা, যারা বর্তমানে মাগুরা আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গে মতবিনিময় হয়। বিকালে শিক্ষার্থীরা ঝিনাইদহ জেলা জজ আদালতে পৌঁছান। সেখানে স্থানীয় আইনজীবীদের সঙ্গে আরও একটি সেমিনারে অংশ নেন তারা। আলোচনায় উঠে আসে আইনজীবী হিসেবে করণীয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা। এক সিনিয়র আইনজীবী বলেন, “আইন পড়া মানেই কোর্টরুমে নিজেকে তৈরি করা, কেবল একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়।” শিক্ষা সফরের শেষে শিক্ষার্থীদের জন্য হালকা খাবারের ব্যবস্থা করা হয়। বিভাগীয় শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বাস্তব আদালত পর্যবেক্ষণ ও বিচার প্রক্রিয়া সরাসরি দেখা এক অনন্য শিক্ষামূলক অভিজ্ঞতা। এর আগে এই কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয় থানাও পরিদর্শন করেছেন, যেখানে তদন্ত প্রক্রিয়া হাতে-কলমে দেখানো হয়। শিক্ষকরা বলেন, এই ধরনের মাঠ পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেল্টা টাইমস/তামান্না/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |