হিলি বন্দরে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৩৯ পিএম

হিলি বন্দরে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা

হিলি বন্দরে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা

অবকাঠামো সংকট, যন্ত্রপাতি বিকল ও প্রশাসনিক জটিলতাসহ নানা কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম দিন দিন ভাটা পড়ছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতিবাদ ও সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলনে মুখ খুলেছে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ব্যবসায়ী নেতাদের দাবি, এসব সমস্যা অব্যাহত থাকলে একসময় এ বন্দর আমদানি-রপ্তানির দিক থেকে গুরুত্ব হারাবে, আর ব্যবসায়ীরা পড়বেন চরম ক্ষতির মুখে।

সোমবার (১২ মে) দুপুরে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, “কাস্টমস কর্তৃপক্ষ একেক সময়ে একই পণ্যের এইচএস কোড (HS Code) একেকভাবে নির্ধারণ করায় ব্যবসায়ীদের বারবার বিপাকে পড়তে হচ্ছে। বন্দরের অভ্যন্তরে থাকা দুটি স্কেল (ওজন মাপার যন্ত্র) দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় পণ্যের প্রকৃত ওজন নির্ধারণে সমস্যা হচ্ছে, যা আমদানিকারকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

তিনি আরও বলেন, “হিলি বন্দরে যেসব অবকাঠামো থাকার কথা ছিল, এখনো সেগুলো নির্মাণ করা হয়নি। এর ফলে আমদানি করা পণ্য রাখার পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিচ্ছে। এছাড়া শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকও দেওয়া হচ্ছে না, যা শ্রমিক অসন্তোষের জন্ম দিচ্ছে।”

সংগঠনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এসব সমস্যার সমাধান না হলে আমদানি-রপ্তানির হার আরও কমে যাবে এবং বন্দরটি গুরুত্ব হারাবে। এতে দেশের অর্থনীতি এবং স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সহ-সভাপতি মশফিকুর রহমান, সদস্য সিএম মানিক মিয়া প্রমুখ।

ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]