যৌন হেনস্তার অভিযোগে অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ড, ২ হাজার ইউরো জরিমানা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৩১ পিএম

যৌন হেনস্তার অভিযোগে অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ড, ২ হাজার ইউরো জরিমানা

যৌন হেনস্তার অভিযোগে অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ড, ২ হাজার ইউরো জরিমানা

শুটিংয়ের মধ্যে দুই নারীকে যৌন হেনস্তার অভিযোগে ৭৬ বছর বয়সী ফরাসি অভিনেতা জেরাড দেপারদিউকে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে প্যারিসের আদালত। এ দিন আদালতে উপস্থিত ছিলেন না দেপারদিউ। তিনি তাঁর আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ, ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ ছবির শুটিং চলাকালীন তার দুই নারী সহকর্মীকে হেনস্তার করেন দেপারদিউ।
তাদের মধ্যে একজন ওই ছবির সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজাইনার।
অভিযোগকারীদের দাবি, অভিনেতা একাধিকবার তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন। অভিনেতার আইনজীবী অবশ্য জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।

প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও আদালত জানিয়েছে, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বর্ষীয়ান অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিযোগকারীদের তরফে তাদের আইনজীবী ক্যারিন ডিবোল্ট গণমাধ্যমে বলেন, ‘আজকের জয় শুধু দুই অভিযোগকারিণীর জয় নয়, বরং ওই সেটে থাকা সব নারীদের জয়। শুধু তা-ই নয়, আমি তো ভাবছি সেসব নারীদের কথা, যারা কোনো না কোনো সময় দেপারদিউয়ের হেনস্তার শিকার হয়েছেন।’

সূত্রের খবর, মামলার রায়দানের সময় বিচারক জানিয়েছেন, যেভাবে অভিনেতা ওই দুই নারীর গোপনাঙ্গে হাত দিয়েছেন বলে তাঁরা দাবি করেছেন, তাতে সন্দেহের কোনো অবকাশ থাকেন না দেপারদিউ অপরাধী। এ জন্য অভিনেতাকে ১০০০ ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে দুই অভিযোগকারিণীকে।

অভিনেতার আইনজীবী অবশ্য দাবি করেছেন, ওই দুই নারী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তবে দেপারদিউয়ের বিরুদ্ধে অনেক নারীই যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। তবে সেসব মামলা আদালত অবধি গড়িয়েছে এই প্রথম।

উল্লেখ্য, দেপারদিউ ফ্রান্সের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো, বার্নাদো বার্তোলুচ্চি প্রমুখ দিকপাল পরিচালকের ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কার।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]