নৌবাহিনীর অভিযান
১৮ কোটি টাকার অবৈধ জাল-মাছ-নৌকাসহ জেলে আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৫৪ পিএম

১৮ কোটি টাকার অবৈধ জাল-মাছ-নৌকাসহ জেলে আটক

১৮ কোটি টাকার অবৈধ জাল-মাছ-নৌকাসহ জেলে আটক

১৮ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই মালামাল আটক করে। 

মঙ্গলবার (১৩ মে ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে নৌযান কর্তৃক সব প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে নিয়োজিত রয়েছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালনা করছে বিশেষ অভিযান। সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মাছ ধরার নৌকা আটক করে। আটক নৌকাগুলো থেকে ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটক জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। 

প্রসঙ্গত, চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]