মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:৩৭ এএম

মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত

মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত

বিয়ের গুঞ্জন প্রেমসহ বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। 

এবার গানের তালে মঞ্চ মাতালেন মিষ্টি জান্নাত। নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, গানের তালে মঞ্চ মাতানোর পাশাপাশি ভক্তদেরও মাতিয়েছেন। এরপর ভক্তদের সঙ্গেও নেচেছেন।

মিষ্টি জান্নাত সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা নাচের প্রশংসা না করে বেশ সমালোচনা করেছেন। অনেকে জায়েদ খানের সঙ্গেও তুলনা করেছেন। 

অন্তর নামে এক নেটিজেন লিখেছেন, ‘মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ মহিলা ভার্সন।’  মাহিমা আক্তারের ভাষ্য, ‘ওরে বাবা আপনি এতো কঠিন ড্যান্স শিখলেন কোথায়?’  আরেকজনের কথায়, ‘সাথে জায়েদ খান থাকলে ভালো হতো।আর একটু বেশি কান্না করতে পারতাম।’

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]