ডা. এ জেড এম জাহিদ
জনগণের ভোটাধিকার প্রয়োগে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ৭:৩০ পিএম

জনগণের ভোটাধিকার প্রয়োগে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিন

জনগণের ভোটাধিকার প্রয়োগে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া। এ জন্য অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া। জনগণ যাকে খুশি তাকে ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে জনগণ ও দেশ কোন দিকে এগোবে।


তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা যেটি এটিও বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দ্রুত সময়ের মধ্যে পেতে চায়। সেই জন্যই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।’
বুধবার (১৪ মে) দুপরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথি বক্তবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপি কোনো অবস্থাতেই নিজের দলের কথা, স্বার্থের কথা চিন্তা করেনি। বিএনপি সব সময় চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, জনগণ ও সংস্কারের কথা। বিএনপি মানুষের পাশে থাকে। এই দল মানুষকে ফেলে পালিয়ে যায় না।
বিএনপি নেত্রী প্রলোভন, অনেক সুযোগ-সুবিধা ও প্রস্তাবনা আসার পরও শত বাধা-বিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন। নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন কিন্তু কোনো ধরনের নতি স্বীকার করেননি, আপস করেননি। কাজেই সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।’

ডা. জাহিদ বলেন, ‘আজকে নারীশিক্ষায় অগ্রগতি বলেন, নারীদের ক্ষমতায়ন বলেন, প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বিএনপির। জনগণের ভোটাধিকারের বিশ্বাস করে দেখেই সংসদে প্রস্তাব পাস করে সংবিধানে ইন করপোরেট করা হয়েছিল যার কারণে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি পরবর্তীতে ৯৬-এ আরেকটি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারপ্রথা সংবিধানে সন্নিবেশিত করে।
’ 

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানসহ অন্যরা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধুসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ইউনিট নেতারা বক্তব্য রাখেন।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]