|
রাতের খাবারের পর ঘুম, নববধূর হাতে স্বামী খুন
আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
|
![]() রাতের খাবারের পর ঘুম, নববধূর হাতে স্বামী খুন নিহত মেহেদী হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত জলফু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আখাউড়ার মসজিদপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়া থেকে মাকে নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি পৌরশহরের সড়ক বাজারের ‘সানি ফার্মেসি’তে কাজ করতেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন বলেও জানান তার পরিবার। মেহেদীর বড় ভাই আবুল কালাম বলেন, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদীর বিয়ে হয় একই এলাকার আল-আমিন মিয়ার মেয়ে মোছা. জান্নাত আক্তারের (১৭) সঙ্গে। বিয়ের মাত্র আট দিনের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো মেহেদী ঘুমিয়ে পড়েন। সকালে স্ত্রী জান্নাত আক্তারের কাছ থেকেই তারা হত্যার খবর জানতে পারেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদীর মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে স্ত্রী জান্নাত আক্তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায়, রাতে ঘুম না আসার কথা বলে মেহেদীর কাছ থেকে ঘুমের ট্যাবলেট আনায়। পরে ছয়টি ট্যাবলেট কোকের সঙ্গে মিশিয়ে খাইয়ে তাকে অচেতন করে ফেলে। এরপর অচেতন অবস্থায় বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই আবুল কালাম বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার জান্নাত আক্তারকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ডেল্টা টাইমস/অমিত হাসান অপু/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |