২৩ বছর পর লিগ শিরোপার স্বাদ মোহামেডানের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:০১ পিএম

২৩ বছর পর লিগ শিরোপার স্বাদ মোহামেডানের

২৩ বছর পর লিগ শিরোপার স্বাদ মোহামেডানের

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির কাছে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায়, তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে সাদা-কালোদের।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো দলের ফুটবলাররা।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]