ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা।
এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে শাহবাগ থানার সামনে
অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। এর আগে গত ১৬ মে বেলা ১২টায় থানা ঘেরাও
কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে
আসেন শিক্ষার্থীরা। সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন
করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে
যান।
প্রসঙ্গত, শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও
গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান
হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের
উল্লাপাড়ায়।
গত ১৩ মে রাতে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনেই মাদারীপুরের বাসিন্দা। তারা হলেন - তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।