ডিবিতে নেওয়া হলো নুসরাত ফারিয়াকে

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন

দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে আটকের পর ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।আজ রবিবার

2025-05-18T16:42:56+06:00
2025-05-18T16:42:56+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ডিবিতে নেওয়া হলো নুসরাত ফারিয়াকে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ২১৫)
দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে আটকের পর ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করে তাকে ভাটারা থানায় নেওয়া হলেও সেখানে না রেখে তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। 

বিকেল ৪টার দিকে নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে প্রবেশ করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
 

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, নুসরাত ফারিয়াকে ডিবি হেফাজতে নিলে জানা যাবে তিনি কেন দেশ ছাড়ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে ভুক্তভোগী এনামুলকে পিটিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় আরো উল্লেখ করা হয়, এজাহারনামায় আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।



ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ