|
ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ চাইলো ছাত্রদল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ চাইলো ছাত্রদল রোববার (১৮ মে) ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করা হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আজকে একটি চক্র ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে কিলিং মিশনে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও একজন শিক্ষার্থীর কাছে নিরাপদ নয়। প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে খুন করা হল তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ছে না। এর আগে আমাদের ছাত্রদল নেতা পারভেজকেও একই কায়দায় খুন করা হয়েছে। এসময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় পুরো প্রশাসনের পদত্যাগ দাবি করেন তিনি। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। আমরা তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। অতি দ্রুত সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় দাবি মানা না হলে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রার হুশিয়ারিও দেন তিনি। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |