সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রুল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:৩১ পিএম

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রুল

সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার করতে রুল

সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার (জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক) শুনানি লাইভ সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে- সে প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২৬ জুন এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছ।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি হাইকোর্টে রিটটি করেন।

এই রিটের পর রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলাসমূহ লাইভ স্ট্রিমিং করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। তাই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার লাইভ স্ট্রিমিং চেয়ে রিটটি করা হয়।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]