বৈবিছাআর তিন নেতা আটক, এনসিপির হান্নানের জিম্মায় মুক্তি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:০৭ পিএম

বৈবিছাআর তিন নেতা আটক, এনসিপির হান্নানের জিম্মায় মুক্তি

বৈবিছাআর তিন নেতা আটক, এনসিপির হান্নানের জিম্মায় মুক্তি

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসায় অরাজকতা করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্যকে আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন সংগঠনটির নেতা আব্দুল হান্নান মাসউদ। 

এর আগে সোমবার (১৯ মে) রাতে আটক করা হয় বৈষম্যবিরোধী ওই তিন নেতাকে।

তারা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফুল ইসলাম রাব্বি (২৬), সংগঠনটির ঢাকা মহানগর যুগ্ম সদস্যসচিব ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ল’-এর ছাত্রী ফারহান সরকার দিনা (২৬) ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মোহাম্মদ উল্লাহ জিসান (২৪)।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক পরিচয়দানকারী সাইফুল ইসলাম রাব্বি, ফারহান সরকার দিনা ও মোহাম্মদ উল্লাহ জিসানকে আটক করে পুলিশ। রাত থেকে তাদের থানা হেফাজতে রাখা হয়েছিল। 

মঙ্গলবার সকাল থেকে থানায় জড়ো হন সংগঠনটির কিছু সদস্য। পরে দুপুরে থানায় ছুটে আসেন এনসিপি নেতা হান্নান মাসউদসহ আরও কয়েকজন। তারা ওসি, এডিসিসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনা করেন। এরপর তিনজনকে তাদের জিম্মায় নেন তারা। তবে তাদের প্রত্যেকের জন্য মুচলেকা দিতে হয়েছে। 

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বলেন, ‘তারা (বৈষম্যাবিরোধী আন্দোলনের নেতারা) এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে। এ জন্য তাদের কেন্দ্রীয় নেতা হান্নানের হাতে ছেড়ে দেওয়া হয়।’

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]