|
অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
অবশেষে ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দলকে বহনকারী বিমান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। পরবর্তীতে দলটি রাতে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দলের খেলোয়াড়রা সরাসরি বাফুফে ভবনে আসবে।’ অরুণাচল প্রদেশে ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে যায় বাংলাদেশ। গত রবিবার অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যান মূর্শেদ-ফয়সালরা। ২০১৫ সাল থেকে নিয়মিত হচ্ছে ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট। এখন পর্যন্ত বাংলাদেশ ফাইনাল খেলেছে পাঁচবার, যার মধ্যে শিরোপা জিতেছে একবার। ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে এসেছিল সেই শিরোপা। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |