|
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক:
|
![]() . কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে বুধবার ( ২১ মে) সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, তাই তাড়াহুড়া করে কম মূল্যে চামড়া বিক্রি করে দেয়। তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। সরকার এতিমের হক নিশ্চিত করতে চায়। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণ করা হবে। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |