নাটকের মাধ্যমে তুলে ধরা হলো নারী জীবনের বৈষম্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৩:৫৬ পিএম

নাটকের মাধ্যমে তুলে ধরা হলো নারী জীবনের বৈষম্য
জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে নারী জীবনের বৈষম্য ও বঞ্চনার চিত্র তুলে ধরতে পরিবেশিত হলো একটি সচেতনতামূলক নাটক। 'সাম্যের বাংলাদেশ চাই' শীর্ষক এ নাটকটি মঞ্চস্থ করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ঢাকা (পশ্চিম) কেন্দ্রের সাংস্কৃতিক দল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল, নারীর শ্রমের ন্যায্য মজুরি না পাওয়া, অধিকারবঞ্চনা, সামাজিক বৈষম্য এবং নারীকে অবহেলার বাস্তব চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে নারীরা কীভাবে ধীরে ধীরে এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে—তারও একটি প্রাণবন্ত উপস্থাপন দেখা যায় নাটকটিতে।

নাটকটি দেখতে মিলনায়তনে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাস্তব জীবনের সঙ্গে মেলাতে পেরে অনেক দর্শক আবেগাপ্লুত হয়ে পড়েন; কেউ কেউ কেঁদেও ফেলেন। কেউ কেউ নাটকটি পুনরায় প্রদর্শনের অনুরোধ জানান, কেউবা নাটকটি আরও বড় পরিসরে মঞ্চস্থ করার প্রস্তাব দেন।

নাটক শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপিএস’র সহকারী সমন্বয়কারী সিঁথি ঘোষ। উপস্থিত ছিলেন শাপলা একাডেমির অধ্যক্ষ হাসিনা আক্তার, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনির, কমিউনিটি ফোরামের সদস্য ডা. রোকনুজ্জামান, জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একলাসুর রহমান, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খলিলুর রহমান ও সহকারী শিক্ষক পরিমল মধু, এবং বিএনপিএস ঢাকা (পশ্চিম) কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]