চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:৪৬ পিএম

চাঁদাবাজির অভিযোগে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

মামলার নামে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বুধবার (২১ মে ) সকাল ৮টায় তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। আটককৃত মেহরাব ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছিলেন।

আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে অব্যাহতি দেওয়ার কথা বলে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ছাড়া পুলিশের সঙ্গে অসাধাচরণ এবং মানিকগঞ্জ নিউজ পেজ নামের একটি ফেক আইডি দিয়ে বিভিন্ন বিভ্রান্তি, গুজব ছড়ানোর সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং অভ্যুথানের পর তারা সততা ও ন্যায়ের পক্ষে সাহসী শ্লোগান এবং ভূমিকা রেখেছেন। কোনও কাজে তাদের ভুল থাকলে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]