বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:৫৬ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ১:১৩ পিএম

ইনসেটে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান : ছবি সংগৃহীত

ইনসেটে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান : ছবি সংগৃহীত

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।

গত বছরের জুলাই-আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

পরে ওই বছরের ২৭ আগস্ট এই তদন্ত কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]