নারী সংস্কার কমিশন বাতিলসহ হেফাজতের চার দফা দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:৪৮ পিএম আপডেট: ২৩.০৫.২০২৫ ৫:০১ পিএম

নারী সংস্কার কমিশন বাতিলসহ হেফাজতের চার দফা দাবিতে বিক্ষোভ

নারী সংস্কার কমিশন বাতিলসহ হেফাজতের চার দফা দাবিতে বিক্ষোভ

নারী সংস্কার কমিশন বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ শুরু হয়। হেফাজতের ঢাকা মহানগর শাখার আয়োজনে নেতা-কর্মীরা অংশ নেন এ কর্মসূচিতে।

সমাবেশ শেষে একটি মিছিল বের করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সমাবেশ থেকে হেফাজতের পক্ষ থেকে যে চারটি দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল; শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা; হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার; ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ‘গণহত্যা’ বন্ধ করা।

এদিকে একই দিন কাশ্মির, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ নামের আরেকটি সংগঠন।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]