সূরা তাওবায় মুমিন নারী ও পুরুষের যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:২৩ পিএম

সূরা তাওবায় মুমিন নারী ও পুরুষের যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে

সূরা তাওবায় মুমিন নারী ও পুরুষের যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা তওবার ৭১ নম্বর আয়াতে মুমিন নারী-পুরুষের উত্তম স্বভাবের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন—

وَالۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَیُطِیۡعُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ سَیَرۡحَمُہُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ

মুমিন নর ও মুমিন নারী পরস্পরে একে অন্যের সহযোগী। তারা সৎকাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তারা এমন লোক, যাদের প্রতি আল্লাহ নিজ রহমত বর্ষণ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা তওবা, আয়াত : ৭১)

এই আয়াতে বলা হয়েছে, মুমিনরা পরস্পর এক। একে অপরের সাহায্য করে থাকে এবং একে অন্যের বাহু মতো হয়ে থাকে। যেমন সহিহ হাদিসে এসেছে- এক মুমিন অপর মুমিনের জন্যে দেয়ালের মতো, যার এক অংশ অপর অংশকে শক্ত ও মজবুত করে।

রাসূল সা. এ কথা বলে তার এক হাতের আঙ্গুলগুলোকে অন্য হাতের অঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে দেখিয়ে দেন। অপর একটি সহিহ হাদিসে বলা হয়েছে—

মুমিনদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালবাসার দৃষ্টান্ত হচ্ছে একটি দেহের মত, দেহের একটি অংশে কষ্ট পৌঁছলে সমস্ত অংশে তা সঞ্চারিত হয় ও সর্বাঙ্গই অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন, তারা ভাল কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করে থাকে। 

অর্থাৎ মুমিনরা অন্যদের শিক্ষা দীক্ষার ব্যাপারেও উদাসীন থাকে না। বরং তারা সকলকেই ভাল বিষয়ের শিক্ষা দেয় এবং মন্দ কাজ হতে সাধ্যমত বিরত রাখার চেষ্টা করে। যেমন আল্লাহ তায়ালা বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভাল কাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে।

আল্লাহ পাক আরও বলেছেন, তারা সালাত সুপ্রতিষ্ঠিত করে ও যাকাত দিয়ে থাকে। অর্থাৎ একদিকে তারা আল্লাহর আনুগত্য স্বীকার করে তার ইবাদত করে, আর অন্য দিকে তার মাখলুকের প্রতি ইহসান করে।তারা আল্লাহ ও তার রাসূল (সা.)-এর আদেশ ও নিষেধ মেনে চলে। অর্থাৎ আল্লাহ ও তার রাসূল (সা.) যা করতে আদেশ করেছেন তা তারা পালন করে এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। 

অর্থাৎ যারা উপরোক্ত গুণের অধিকারী হবে তারা অবশ্যই আল্লাহর করুণা লাভের হকদার। আল্লাহ তায়ালা মহাক্ষমতাবান। যারা তার অনুগত হয় তাদেরকে তিনি মর্যাদা দিয়ে থাকেন। কেননা, মর্যাদা হচ্ছে আল্লাহর জন্যে, তার রাসূল (সা.)-এর জন্যে এবং মুমিনদের জন্যে। 


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]