|
হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() হাসপাতাল থেকে চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আহমদউল্লাহ চৌধুরী স্বপন জানিয়েছেন, ডা. মো. আমিনুর ইসলাম জনসেবা হাসপাতালের মালিক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নাটোর জেলা কমিটির সভাপতি ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেছেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। পুলিশ তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ডেল্টা টাইমস্/ঊর্মি |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |