রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম

রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বাংলাদেশ দূতাবাস রোমে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সা.) এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।

এসময় রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, মহানবীর (সা.) জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়।

তিনি মহানবী (সা.) এর মহান জীবনীর ওপর আলোকপাত করার সময় ‘মদিনা সনদ, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় ও বিদায় হজ’র ভাষণের তাৎপর্য তুলে ধরেন।

রাষ্ট্রদূত রকিবুল হক বিশ্বশান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ করে জনকল্যাণকর কাজে মনোযোগী হওয়ার এবং তার জীবনকে আদর্শ মেনে দেশের ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়ায় দেশ, জাতি তথা মুসলিম উম্মাহর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]