ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে সাবেক কমিশনারসহ ১২ জনকে দুদকের তলব

ডেল্টা টাইমস্ ডেস্ক:

আইন-আদালত

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)

2025-09-11T15:19:03+06:00
2025-09-11T16:18:17+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে সাবেক কমিশনারসহ ১২ জনকে দুদকের তলব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম  আপডেট: ১১.০৯.২০২৫ ৪:১৮ পিএম  (ভিজিট : ৩৩৮)
২০১৮ সালের জাতীয় নির্বাচনে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১২ জন সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আগামী ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।


অভিযোাগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে ধানমন্ডির ৬/১ এ ১২ কাঠার ৬৩ নং প্লটের ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ভবনগুলোতে ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসাবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।


গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক এই কর্মকর্তাদের ফ্ল্যাট বাতিলের বিষয়টি নিয়ে কাজ শুরু হয়। যাঁদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে, তাঁরা হলেন সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।



ডেল্টা টাইমস/সিআর/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ