ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম

ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ডালপট্টির তিনতলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে।
 
পরে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।  

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]