|
দেলদুয়ারে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
|
![]() দেলদুয়ারে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল এ.কে. আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৩০ করে মোট ২৪০ জন নারী-পুরুষকে এই চিকিৎসা সেবার আওতায় আনা হয়। সেবা গ্রহণকারীরা প্রথমে দন্ত চিকিৎসা নেন এবং পরবর্তীতে তাদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। ৯৮ কম্পোজিট ব্রিগেডের তত্ত্বাবধানে ও ১১ আর.ই. ব্যাটালিয়নের পরিচালনায় ১৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল নাসের, মির্জাপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর হাফেজ, নাগরপুর উপজেলার সাবেক ক্যাম্প কমান্ডার মেজর শাহিন এবং বর্তমান ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ উপস্থিত থেকে পুরো সেবা কার্যক্রম তদারকি করেন। ডেল্টা টাইমস্/মো. রাশেদ সরকার/সিআর/আইইউ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |