থাইরয়েডের লক্ষণ হতে পারে ক্লান্তি ও খিটখিটে মেজাজ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম

থাইরয়েডের লক্ষণ হতে পারে ক্লান্তি ও খিটখিটে মেজাজ

থাইরয়েডের লক্ষণ হতে পারে ক্লান্তি ও খিটখিটে মেজাজ

ঘুম না হওয়া, সবসময় ক্লান্ত লাগা, মেজাজ সবসময় খারাপ থাকা—এসব দেখে অনেকেই ভাবেন সবটাই মানসিক চাপের ফল। কিন্তু সত্যিই কি তা-ই? ব্যস্ত জীবন, কাজের চাপ, ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রাখতে না পারা—এসবের মধ্যেই আজকাল অনেকেই নির্ঘুম রাত, অতিরিক্ত ক্লান্তি, খিটখিটে মেজাজকে প্রতিদিনের সঙ্গী বানিয়ে ফেলছেন। কিন্তু এই উপসর্গগুলো অবহেলা করলে চলবে না। এর আড়ালে লুকিয়ে থাকতে পারে শরীরের গুরুতর অসুখ, যেমন থাইরয়েডের সমস্যা।

ডায়াবেটিসের মতো থাইরয়েডের অসুখও এখন দ্রুত বাড়ছে। থাইরয়েড গ্রন্থি যে হরমোন তৈরি করে, তা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। এই হরমোনের ভারসাম্য নষ্ট হলেই শরীরে নানা উপসর্গ দেখা দিতে পারে। শুরুতে এগুলো বোঝা কঠিন, কারণ একই লক্ষণ অন্য কারণেও দেখা দিতে পারে। তাই শরীরে ছোটখাটো পরিবর্তন হলেই সতর্ক হওয়া জরুরি। চলুন, জেনে নিই কোন লক্ষণগুলো অবহেলা করা ঠিক নয়।

বিশ্রামের পরেও ক্লান্তি
পর্যাপ্ত ঘুমের পরও যদি ক্লান্তি না কাটে, একটু কাজেই হাঁপ ধরে—তাহলে থাইরয়েড পরীক্ষা প্রয়োজন হতে পারে।

হঠাৎ মেজাজ বদল
হঠাৎ খিটখিটে স্বভাব, কথা বলতে বলতে রেগে যাওয়া; এগুলো দীর্ঘদিন চলতে থাকলে থাইরয়েডের সমস্যার ইঙ্গিত হতে পারে।

ওজন কমা বা বাড়া
ডায়েট না করেও হঠাৎ ওজন কমা বা বেড়ে যাওয়া থাইরয়েড বা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চুল পড়া
হঠাৎ গুচ্ছ গুচ্ছ চুল ওঠা, ত্বক খসখসে হয়ে যাওয়া; এগুলোও থাইরয়েডের সমস্যার সাধারণ লক্ষণ।

অনিয়মিত ঋতুস্রাব (মহিলাদের ক্ষেত্রে)
ঋতুস্রাবের অনিয়ম, চুল পড়া, ওজনের পরিবর্তন; সবকিছু একসঙ্গে হলে অবশ্যই থাইরয়েডের পরীক্ষা করানো উচিত।

গলার স্বরের পরিবর্তন
বয়সন্ধীকে বাদ দিলে হঠাৎ গলা ভেঙে যাওয়া, স্বর পরিবর্তন, অতিরিক্ত গরম বা ঠাণ্ডা লাগা—এসবই সতর্কতার লক্ষণ।

শরীরের এমন ছোট ইঙ্গিতগুলোকে অবহেলা না করে, প্রয়োজন হলে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়াই সবচেয়ে নিরাপদ। সূত্র : আনন্দবাজার

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]