|
৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৭৮২ - টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ১৮৫৬ - রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৮৭২ - বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত। ১৮৮৯ - পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়। ১৯১৭ - মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ। ১৯৭০ - সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ। ১৯৭১ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান। ১৯৭২ - চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ এর যাত্রা শুরু। ১৯৮৫ - ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৮৭৯ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী। ১৮৯৩ - ফে বেইন্টার, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী। ১৯২৮ - নোম চম্স্কি, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক। ১৯৩৩ - মণিশঙ্কর মুখোপাধ্যায়,শঙ্কর নামে বহু পরিচিত বাঙালি সাহিত্যিক। ১৯৫৭ - জিওফ লসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ। ১৯৬০ - আবদুল্লাতিফ কাশিশ, তিউনিসীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৭০ - কোর্টনি ব্রাউন, বার্বাডীয় ক্রিকেটার। ১৯৮৮ - এমিলি ব্রাউনিং, অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা ও মডেল। ১৯৮৯ - নিকোলাস হল্ট, ইংরেজ অভিনেতা। ১৯৯১ - অ্যানিয়া শ্রাবসোল, ইংরেজ প্রমীলা ক্রিকেটার। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৭৮২ - মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলী। ১৯৭০ - রুব গোল্ডবার্গ, মার্কিন কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক। ১৯৯১ - আতাউর রহমান খান, বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক। ২০১৪ - খলিল উল্লাহ খান, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ২০২০ - জারওয়ালি খান, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত। ছুটি ও অন্যান্য : সশস্ত্র বাহিনীর পতাকা দিবস (ভারত) আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |