|
তেজগাঁও প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() তেজগাঁও প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাইন উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা আনিসুল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন মাঝি এবং ক্লাবের সহ-সভাপতি রাশেদ হোসেন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেজগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামীম। ![]() তেজগাঁও প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত দোয়া মাহফিল পরিচালনা করেন হান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাকারিয়া আহম্মদ। দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— পলাশ খান (ফাস্ট নিউজ), মোহাম্মদ নুরুল ইসলাম টিটু (গ্লোবাল টিভি), শাহিনুর রশিদ খান, মিলন শিকদার (দৈনিক বাঙালির কণ্ঠ), আহমেদ রুহুল (নির্ভীক সংবাদ), মোছাঃ রাজিয়া আক্তার (সিনেকণ্ঠ), আ খ ম আল-আমিন বাকী (তারা টিভি), দিনা করিম (দৈনিক আমাদের কণ্ঠ), হিলালী হুজ্জাত মুহাইমুন মানি (দৈনিক আমার দেশ), মোহাম্মদ বাবুল ইসলাম (দৈনিক ডেল্টা টাইমস), নার্গিস চৌধুরী (বাঙালির কণ্ঠ), ফারিয়া তাবাসসুম সেতু (স্বদেশ খবর), মাসুদুর রহমান মিলু (বাংলাদেশ টুডে), আশিকুর রহমান, মামুনুর রশিদ জয় (নির্ভীক সংবাদ), মোহাম্মদ বাহার চৌধুরী (বাংলা ৫২ ডট কম), জহুরুল কবীর (মাসিক সম্প্রীতি)সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |