কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:৪৮ পিএম

কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানী কুড়িল এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. মাসুদ মিয়া (৬০), মো. শামসুদ দোহা (২২) ও মো. লুৎফর রহমান (৩০)।

শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কুড়িল থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছেন। তাদের মধ্যে মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ দগ্ধ ও লুৎফরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। সবার মুখমণ্ডল আংশিক দগ্ধ হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]