৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম

৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে একটি ভাঙ্গা কবর থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
পুলিশের এ কর্মকর্তা জানান, সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জ থানার জগদীশপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে তারা বেশ কিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন। ৯৯৯ কলটেকার কনস্টেবল শাখাওয়াত কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় দ্রুত অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই রেজাউল করিম।
 
তিনি আরও জানান, সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে একটি ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫টি নতুন একনলা বন্দুক এবং ১টি পাইপগান উদ্ধার করে। লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় উদ্ধার করা আগ্নেয়ায়স্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]