|
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
|
![]() হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু এবারের আমদানি খবরে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমেছে। আগে ১১০ টাকায় বিক্রি হওয়া মুড়ি কাটা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দেশীয় শুকনো পেঁয়াজের দামও কমে ১৩০ টাকা থেকে ১০০ টাকায় নেমেছে। ভারতীয় পেঁয়াজ প্রতি মেট্রিক টন ৪১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। চলতি বছরের ১৪ আগস্ট এই বন্দর দিয়ে শেষবার পেঁয়াজ আমদানি হয়েছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের চার জন আমদানিকারক ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। সরকার আশা করছে, আমদানি বৃদ্ধি পেলে বাজারে পেঁয়াজের দাম আরও কমবে। ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |