|
মৌলভীবাজার পুলিশের বদলি ওসিদের বিদায় সম্মাননা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মৌলভীবাজার পুলিশের বদলি ওসিদের বিদায় সম্মাননা শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। বিদায়ী ওসিরা ছিলেন সদর মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক এবং জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভুইয়া। এছাড়া বদলির কারণে ট্রাফিক ইন্সপেক্টর অনিল কুমার চাকমা-ও একই অনুষ্ঠানে সংবর্ধিত হন। অনুষ্ঠানে বিদায়ী ওসিরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জেলা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “চাকরির পাশাপাশি পরিবারকে গুরুত্ব দিতে হবে। তবে পরিবারের পাশাপাশি সমাজের প্রতি আমাদের দায়িত্বকেও মনে রাখতে হবে। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। এটি হলো আমাদের মাটির ঋণ শোধ করার পথ।” তিনি আরও যোগ করেন, “পুলিশ সদস্য হিসেবে আইন ও নীতি দুটোই আলাদাভাবে মানতে হবে। নীতি-নৈতিকতার ভিত্তিতেই পুলিশ পেশার আদর্শ বাস্তবায়িত হয়। মানুষের ধর্ম হলো নীতি; নীতি মানলে মনুষ্যত্ব চর্চা হয়। এটি সর্বদা মনে রাখতে হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। ডেল্টা টাইমস্/মোহাম্মদ আলী/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |