দেশে ফিরে আসার পরিকল্পনা সম্পর্কে যা বললেন সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম

দেশে ফিরে আসার পরিকল্পনা সম্পর্কে যা বললেন সাকিব

দেশে ফিরে আসার পরিকল্পনা সম্পর্কে যা বললেন সাকিব

পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। গত দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের হয়ে তার খেলা অনিশ্চিত।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি। বিদেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলার সঞ্চালনা একটি পডকাস্টে অংশ নেন সাকিব আল হাসান। সেখানে দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’

বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদিন জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না।

সাকিব আরও বলেন, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।

বর্তমান জীবন নিয়ে সাকিব বলেছেন, নিউইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]