|
মাকে হারিয়ে ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মাকে হারিয়ে ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট পোস্টে তারেক রহমান লেখেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে দেশ গভীর শোকের মধ্যে রয়েছে। ![]() মাকে হারিয়ে ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট পোস্টে আরও বলা হয়, রাজনৈতিক সংগ্রামের পথে বেগম খালেদা জিয়াকে বারবার গ্রেপ্তার, চিকিৎসা থেকে বঞ্চনা এবং চরম নিপীড়নের শিকার হতে হয়েছে। কঠিন সময়, যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যেও তিনি পরিবার ও সহকর্মীদের মাঝে সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের শক্তি সঞ্চার করেছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। ফেসবুক পোস্টের শেষাংশে তারেক রহমান তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসী ও বিশ্ববাসীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |