|
পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক ঘোষণা নির্বাচন কমিশনের বার্তায় বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যেকোন ধরনের পোস্ট বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |