|
উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের ভোটগ্রহণ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের ভোটগ্রহণ রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষ্যে ক্র্যাব ও ডিআরইউ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট দেওয়ার আগ মুহূর্তেও নির্বাচনের প্রার্থীরা নিজের পক্ষে ভোটারদের কাছে ভোট চাইছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও তারা ভোট চাইছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ২৩ জন। এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন— মির্জা মেহেদী তমাল ও আলাউদ্দিন আরিফ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন— এম এম বাদশাহ, সিরাজুল ইসলাম ও হাসান উজ-জামান। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ আহম্মেদ লাবু ও শহিদুল ইসলাম রাজী। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ও মো. এমদাদুল হক খান। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমানুর রহমান রনি ও নিহাল হাসনাইন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসমাঈল হোসেন ইমু ও এস এম ফয়েজ। কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন— আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুব আলম ও হরলাল রায় সাগর। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা। এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |