পাইপলাইনে পানি ঢোকায় গ্যাসের চাপ কম রাজধানীতে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম

পাইপলাইনে পানি ঢোকায় গ্যাসের চাপ কম রাজধানীতে

পাইপলাইনে পানি ঢোকায় গ্যাসের চাপ কম রাজধানীতে

বিতরণ গ্যাস পাইপলাইনে পানি প্রবেশ এবং সরবরাহ ঘাটতির কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে নগরীর বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশ দিয়ে স্থাপিত একটি বিতরণ গ্যাস পাইপলাইন সম্প্রতি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই তিতাস গ্যাস কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত সম্পন্ন করা হয়। তবে মেরামত চলাকালে পাইপলাইনের ভেতরে পানি প্রবেশ করে, যা গ্যাস প্রবাহ স্বাভাবিক রাখতে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে।

একই সঙ্গে জাতীয় গ্রিড থেকে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং কোথাও কোথাও একেবারেই গ্যাস সরবরাহ বন্ধ থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনে জমে থাকা পানি অপসারণ এবং গ্যাসের চাপ স্বাভাবিক করতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেকনিক্যাল টিমগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে গ্যাসের স্বল্পচাপে নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রান্নাবান্না, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র শিল্পে ভোগান্তি বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক অসুবিধা সহনীয়ভাবে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]