বিনা অনুমতিতে গুরবাজের রুমে আকুর টিম, ক্ষুব্ধ ঢাকা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম

বিনা অনুমতিতে গুরবাজের রুমে আকুর টিম, ক্ষুব্ধ ঢাকা

বিনা অনুমতিতে গুরবাজের রুমে আকুর টিম, ক্ষুব্ধ ঢাকা

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। যেখানে বিপিএল গর্ভনিং কাউন্সিল ও বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) বিরুদ্ধে অভিযোগও ছিল। 

গতকাল (শুক্রবার) ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে এক সংবাদ সম্মেলনে একের পর এক অভিযোগ করেন ঢাকার সিইও। আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের রুমে আকুর জিজ্ঞাসাবাদ নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়ে আতিক বলেন, ‘আজকে (শুক্রবার) সকালের একটা ঘটনার কথাই বলি আমাদের একজন বিদেশি খেলোয়াড়, গুরবাজ। সকাল সাতটা কি আটটার দিকে ঘুমিয়েছে সে। ওই সময় তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে ঢুকে পড়ে। সেটা টিম ম্যানেজার বা খেলোয়াড় কাউকেই জানায়নি, শুধু দরজায় নক করেছে আর ঢুকে পড়েছে।’

গুরবাজ এতে ক্ষুব্ধ হয়েছেন উল্লেখ করে আতিক বলেন, ‘গুরবাজ এসে বললো কী হচ্ছে এটা? সে দশ পনেরো মিনিট ধরে সংশয়ে ছিল যে কী হচ্ছে! কারণ তার কাঁচা ঘুম সে বুঝছিল না কী হচ্ছে। পরে জানা যায় তারা অ্যান্টি করাপশনের লোকজন। তারা গুরবাজের মোবাইল চেক করল, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করল।’

গুরবাজ এ বিষয়ে বিস্তারিত জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। এ নিয়ে আতিক বলেন, ‘আকুর লোকজন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করল যে এভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তান তাদের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল অবশ্যই প্রথমে ম্যানেজারকে জানাতে হবে, ম্যানেজার প্লেয়ারকে জানিয়ে সময় নেবে। এরপর খেলোয়াড় সময় দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে।’

এ নিয়ে ঢাকার সিইও আরও বলেন, ‘এই যে একটা প্লেয়ারকে এভাবে রুমে গিয়ে আপনার আগে থেকে না জানিয়ে বিরক্ত করা, এটা আইসিসিও সমর্থন করবে না। গুরবাজ আমাকে পরে বলছে যদি এই ধরনের পরিস্থিতি হয় তো আর এখানে খেলতে আসতে পারবে না।’

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]