বাংলাদেশের ম্যাচ সরানো ভারতের এখতিয়ারে পড়ে না: বিসিসিআই সেক্রেটারি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম

বাংলাদেশের ম্যাচ সরানো ভারতের এখতিয়ারে পড়ে না: বিসিসিআই সেক্রেটারি

বাংলাদেশের ম্যাচ সরানো ভারতের এখতিয়ারে পড়ে না: বিসিসিআই সেক্রেটারি

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে দেশটিতে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়ে আবেদনও জানিয়েছে বিসিবি। যে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। এমন সময়ে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর যে দাবি বিসিবি তুলেছে, তা বিসিসিআইয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আইসিসির।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আইসিসিকে একাধিক চিঠি পাঠিয়েছে। সেই চিঠিগুলোতে তারা অনুরোধ করেছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।

বিসিবি নিরাপত্তা ইস্যুতে ম্যাচ সরিয়ে নেয়ার দাবি তুলেছে বিসিসিআইয়ের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্ত আসে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগে ভারতের উগ্রপন্থী হিন্দুত্বাবাদীদের লাগাতার হুমকির পর।  

গত শুক্রবার (৯ জানুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) কার্যক্রম পর্যালোচনা এবং যুব ক্রিকেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, সভাপতি মিথুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ।

বৈঠক শেষে বাংলাদেশ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে সাইকিয়া বলেন, বিষয়টি ভারতীয় বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে।

তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'এই বৈঠকটি সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয়ক ছিল। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না (কারণ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে)।'

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:


লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]