মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবিতে সরব বিএমজিটিএ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম

মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবিতে সরব বিএমজিটিএ

মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবিতে সরব বিএমজিটিএ

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ), কুমিল্লা জেলা কমিটি মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডসহ সকল শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবি জানিয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লা হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা সম্মেলনে এই দাবি উত্থাপিত হয়।

সভাটি সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ, এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব ফিরোজ আলম।

সভায় মোঃ হারুন অর রশিদ বলেন, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, শিক্ষকদের মেডিকেল ও বাড়িভাড়া সুবিধা, বদলি প্রথা চালু, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকের নিয়োগ, ইএফটি মাধ্যমে বেতন প্রদান এবং শিক্ষাব্যবস্থার জাতীয়করণ দাবি করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুস সাকুর, মোহাম্মদ আলী, মেহেদী হাসান সরকার, কামরুন্নাহার প্রমুখ। এছাড়া কণ্ঠভোটের মাধ্যমে মোঃ গোলাম মোস্তফা সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক এবং ইরফানুল হক ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ডেল্টা টাইমস্/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]