ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের কয়েকটি প্রদেশ। 

দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে শনিবার (১০ জানুয়ারি) রাতে আঘাত হানা ভূমিকম্পে পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন। মাত্র ৪ দিন আগে, ৭ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপাইনে।

এক বিবৃতিতে ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাৎ পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন। খবর গালফ নিউজের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। তবে শক্তিশালী ভূমিকম্প এবং সাগরের তলদেশে এর এপিসেন্টার হলেও এই ভূমিকম্পের জেরে সুনামির শঙ্কা নেই।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও, মালুঙ্গাওন এবং কিয়াম্বা দ্বীপে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রায়েই দেশটিতে ছোটো-মাঝারি-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়। 


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]