বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারের নাম জানালেন নেইমার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম

বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারের নাম জানালেন নেইমার

বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারের নাম জানালেন নেইমার

হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার লক্ষ্য একটাই, পুরো ফিট হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে ফেরা। এই সময়েই ফুটবলপ্রেমীদের জন্য চমকপ্রদ এক মন্তব্য করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।  

নেইমারের কাছে প্রশ্ন ছিল, বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে তিনি কাকে দেখেন। এমন প্রশ্নে চমকপ্রদভাবে তার পছন্দে জায়গা পাননি ব্রাজিল জাতীয় দল কিংবা বার্সেলোনার কেউ। তিনি বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তুর্কি ফুটবলার আর্দা গুলেরকে।

সম্প্রতি তুরস্কের নারী ফুটবলার ও ইনফ্লুয়েন্সার আইজান ইয়ানাচের সঙ্গে এক আলাপচারিতায় সান্তোস তারকা নেইমার বলেন, ‘গুলের অসাধারণ একজন খেলোয়াড়। তার মধ্যে দারুণ কোয়ালিটি আছে। আমার মতে, এই মুহূর্তে সে-ই বিশ্বের সেরা মিডফিল্ডার।’

নেইমারের এই মন্তব্য ঘিরে ফুটবলবিশ্বে আলোচনা তৈরি হয়েছে। কারণ গুলেরের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও, ‘বিশ্বসেরা মিডফিল্ডার’ আলোচনায় সাধারণত তার নাম সবার আগে আসে না। তবে রিয়ালে গুলেরের সাম্প্রতিক পারফরম্যান্স তার প্রতি এই প্রশংসাকে আরো জোরালো করছে।

২০২৩ সালের গ্রীষ্মে তুর্কি ক্লাব ফেনেরবাচে থেকে রিয়ালে যোগ দেন ২০ বছর বয়সী গুলের। কিন্তু ইনজুরির কারণে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম মৌসুমে নিয়মিত খেলতে পারেননি তিনি। সে মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির অধীনে মাত্র ১২ ম্যাচে মাঠে নামার সুযোগ পান।
 
তবে পরিস্থিতি বদলায় পরের মৌসুমে। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে ৪৯ ম্যাচ খেলে নিজের সামর্থ্যের জানান দেন তরুণ তুর্কি মিডফিল্ডার। বর্তমানে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আরও পরিণত রূপে নিজেকে তুলে ধরছেন গুলের।

চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিনি খেলেছেন ২৭ ম্যাচ। করেছেন ৩ গোল ও দিয়েছেন ৮টি অ্যাসিস্ট। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার বোঝাপড়াও রিয়ালের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে।

গুলেরকে সেরা বলায় স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন অনেক নামী মিডফিল্ডার। বার্সেলোনার পেদ্রিকে অনেকেই বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার মনে করেন। এছাড়া নেইমারের তালিকায় জায়গা হয়নি পিএসজির ভিতিনিয়া, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার সিটির রদ্রি, কিংবা এসি মিলানের অভিজ্ঞ লুকা মুদ্রচেরও। এমনকি রিয়াল মাদ্রিদের আরেক তারকা জুড বেলিংহামকেও অনেকে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার মনে করেন। 


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]