|
খসড়া প্রস্তুত, আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন আসছে: বাণিজ্য উপদেষ্টা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() খসড়া প্রস্তুত, আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন আসছে: বাণিজ্য উপদেষ্টা রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আমদানি আইপিও অর্ডারে বড় পরিবর্তন আনার চেষ্টা করছি। সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ উদারীকরণ ও সহজীকরণের চেষ্টা করছি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ অন্য স্টেকহোল্ডারদের নিয়ে আজ মিটিং করেছি। খুব দ্রুতই আমরা সেটি কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী কেবিনেটে এটি উঠবে। এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্যনীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন, আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি। আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে সই করেছি। সে হিসেবে বিভিন্ন জায়গায় পরিবর্তন এনে ব্যবসা-বাণিজ্য আরও সহজ করা হচ্ছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |