‘ইন্ডিয়ান আইডল’জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত আর নেই
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম

‘ইন্ডিয়ান আইডল’জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত আর নেই

‘ইন্ডিয়ান আইডল’জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত আর নেই

নয়াদিল্লির বাসভবনে ‘ইন্ডিয়ান আইডল’জয়ী ভারতীয় অভিনেতা ও সংগীতশিল্পী প্রশান্ত তামাং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন তিনি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যু গোর্খা সম্প্রদায় এবং সংগীতশিল্পের পুরো বিশ্বকে স্তব্ধ ও শোকাহত করেছে। ২০০৭ সালে “ইন্ডিয়ান আইডল” জয়ের মাধ্যমে তিনি ভারতীয় গোর্খাদের গর্বিত করেন এবং নেপালি সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে যান।’

রাজু বিস্তা আরও বলেন, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার সময় প্রশান্ত তামাং শুধু দার্জিলিং হিলস, তেরাই, ডুয়ার্স, সিকিম ও উত্তর-পূর্ব ভারতেই নয়, গোর্খা সম্প্রদায়কে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ ও গর্বিত করার ক্ষমতা দেখিয়েছিলেন। প্রশান্ত তামাং পুলিশের অর্কেস্ট্রায় কাজ করছিলেন প্রতিযোগিতার সময়। এমন প্রতিভাবান শিল্পীর অকালপ্রয়াণে ভারতীয় সংগীত ও সিনেমার জন্য, বিশেষ করে গোর্খালি সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি।’

২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনের বিজয়ী হন প্রশান্ত তামাং। এর মাধ্যমে খ্যাতি লাভ করেন। এরপর তার গানের অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশিত হলে পরিচিতি আরও বেড়ে যায়।
 
২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক; এরপর ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’র মতো ছবিতে অভিনয় করেন প্রশান্ত তামাং।
  
টেলিভিশনে প্রশান্ত তামাং ‘অ্যাম্বার ধারা’-তে অতিথি হিসেবে এবং পরে ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করেন। সূত্র: এনডিটিভি

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]